সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:২৪ পিএম | ২৮ মে, ২০২৬
সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহার নামাজ শেষে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের দিনে একটি বার্তা দিতে চাই, আমরা যেন জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য এবং জাতির কল্যাণে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা- আমরা করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যোনে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন। সেখান থেকে বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তিনি। আমরাও সঙ্গে ছিলাম। এরপর সামরিক কবরস্থানে প্রধানমন্ত্রী তার শ্বশুরের কবরও জিয়ারত করেছেন।
পাশাপাশি সরকারপ্রধান পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কেএন/এসএন