© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে : ডিএনসিসি প্রশাসক

শেয়ার করুন:
১২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে : ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ২৮ মে, ২০২৬
ঈদুল আজহার দিন কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ কার্যক্রম করা হবে—এমন আশ্বস্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২৮ মে) এসটিএস থেকে আমিনবাজার স্যানিটারি ল্যান্ডফিলে কোরবানির পশুর বর্জ্য স্থানান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএনসিসি প্রশাসক আরো বলেন, ‘ঈদুল আজহার দিন দুপুর ২টা থেকে রাত ২টা, মানে ১২ ঘণ্টার মধ্যে এবং ঈদের ২য় ও ৩য় দিনের পশুর বর্জ্যও ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এসব কার্যক্রম তদারকি করবে মনিটরিং সেল। সফলভাবে সব কাজ শেষ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের।’

এর আগে মঙ্গলবার (২৬ মে) ডিএনসিসি নগরভবনে আয়োজিত মতবিনিময় সভায় একই কথা বলেন তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, সরকারের বেঁধে দেওয়া ১২ ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটিতে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে। নগরীকে দুর্গন্ধমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন