© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের দিন রামিসার পরিবারের বাসায় গেলেন রিজভী

শেয়ার করুন:
ঈদের দিন রামিসার পরিবারের বাসায় গেলেন রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ এএম | ২৯ মে, ২০২৬
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে ঈদের দিন তাদের বাসায় গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় রামিসার বাবার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তাকে সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ্।
 
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।
 
১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি। বর্তমানে আসামি কারাগারে আছেন।

আরআই/এসএন

মন্তব্য করুন