আ. লীগের রাজনৈতিক বিশ্বাসের পুনর্জাগরণ হয়েছে : গোলাম মাওলা রনি
ছবি: সংগৃহীত
০২:১৮ এএম | ২৯ মে, ২০২৬
সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর স্বাধীনতাবিরোধীদের যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির ফলে আওয়ামী লীগের যারা লোকজন, তাদের যে রাজনৈতিক বিশ্বাস, এটি আবার পুনর্জাগরণ হয়েছে, রেনেসাঁ হয়েছে এখানে। এই ধর্ম বিশ্বাস মজবুত হয়েছে, এ রাজনৈতিক ধর্ম আবার তাদের কাছে ফিরে এসেছে এবং তাদের কাছে মনে হয়েছে, আওয়ামী লীগ সঠিক, আওয়ামী লীগ অনন্য এবং নেতা হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। কাজেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত আনতে হবে।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে ‘তিনতন্ত্র’ নামের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, যারা আওয়ামী লীগ করে তাদের কাছে আওয়ামী লীগ একটি ধর্মের নাম। ধর্ম মানে বিশ্বাস।
ধর্ম বলতে আমরা যেটা বলি যে মানুষের কল্পনার জগতে তারা যে পারলৌকিক সফলতা বা পারলৌকিক প্রাপ্তি, মৃত্যুর পরে যে প্রাপ্তি, সে প্রাপ্তি নিয়ে যে জীবনকে চিন্তা করে, পারলৌকিক জীবন চিন্তা করে এবং সেই পারলৌকিক জীবনকে লাভবান করার জন্য, সুন্দর করার জন্য তারা এই ইহলৌকিক জীবনের যে কর্ম, সেই কর্ম তারা নির্ধারণ করে, এটিকে আমরা সাধারণত ধর্ম বলি। কিন্তু ধর্মের বহু দিক রয়েছে। যেমন মানবধর্ম ধর্ম, মানুষের কতগুলো ধর্ম রয়েছে, সেই ধর্ম জিনিসটি কি? ধর্ম একটা নীতি এবং নৈতিকতায় বিশ্বাস করে।
তিনি বলেন, ইহলৌকিক বা এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য যেকোনো বিশ্বাস, সেই বিশ্বাসকে আপনি ধর্ম বলতে পারেন। সেই দিক থেকে বিএনপির রাজনৈতিক ধর্ম বা বিএনপির রাজনৈতিক বিশ্বাস বাংলাদেশের জাতীয়তাবাদ, আওয়ামী লীগের ধর্ম বা আওয়ামী লীগের রাজনৈতিক বিশ্বাস বাঙালি জাতীয়তাবাদ- এ কথাটি মাহফুজ বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর কিংবা ক্ষমতায় যখন তিনি ছিলেন, ঠিক সেই সময়টিতে পুরো রাজনীতির যে জটিলতা তৈরি হয়েছিল, আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন, তারা সবাই তাদের যে আওয়ামী রাজনৈতিক বিশ্বাস, এই বিশ্বাসটা চলে গিয়েছিল অর্থাৎ বিশ্বাস বলতে যে ঈমান বোঝায়, সেটা অনেকটা নড়বড়ে হয়ে গিয়েছিল, অনেকে ঈমানহারা হয়ে পড়েছিল।
তিনি আরো বলেন, অনেকে মনে করেছিল, শেখ হাসিনা কি করছে? ছাত্রলীগ কি করছে? হাইব্রিডগুলো সব কি করছে? সেক্ষেত্রে এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর স্বাধীনতাবিরোধীদের যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির ফলে আওয়ামী লীগের যারা লোকজন, তাদের যে রাজনৈতিক বিশ্বাস, এটি আবার পুনর্জাগরণ হয়েছে, রেনেসাঁ হয়েছে এখানে। এই ধর্ম বিশ্বাস মজবুত হয়েছে, এ রাজনৈতিক ধর্ম আবার তাদের কাছে ফিরে এসেছে এবং তাদের কাছে মনে হয়েছে, আওয়ামী লীগ সঠিক, আওয়ামী লীগ অনন্য এবং নেতা হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। কাজেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত আনতে হবে।
আরআই/টিএ