‘স্যার পুরো দেশটাকে জালিয়াতের কারখানা বলেছেন, কিন্তু উদ্ধারের চেষ্টা করেন নাই’
ছবি: সংগৃহীত
১১:৫১ এএম | ২৯ মে, ২০২৬
ড. ইউনূসকে উদ্দেশ্য করে উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেছেন, ‘স্যার পুরো দেশটাকে জালিয়াতের কারখানা বলেছেন। কিন্তু এটাকে উদ্ধারের চেষ্টা করেন নাই। নতুন জালিয়াতদের প্রশ্রয় দিয়েছেন।’
আজ শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে আব্দুন নূর তুষার লিখেন, ‘স্যার পুরো দেশটাকে জালিয়াতের কারখানা বলেছেন। কিন্তু এটাকে উদ্ধারের চেষ্টা করেন নাই।
নতুন জালিয়াতদের প্রশ্রয় দিয়েছেন। নিজে ২০২৫-এ নাকি তরুণদের চেয়ে বিদেশ থেকে দরখাস্ত আসার মিথ্যা গল্প ফেঁদেছেন আর ২০২৬-এ সারা দুনিয়াতে তরুণদের নেবার জন্য হুড়াহুড়ি পড়ে যাবে এসব মিছা বলেছেন।’
তিনি আরো লিখেন, ‘উনি সকলকে জালিয়াত বললে কারো মন খারাপ হয় না? অথচ উনি যে বিশ্ববাটপা... সেটা বললে কারো কারো ‘ভ্রমর কইয়ো গিয়া অঙ্গ যায় জ্বলিয়া’ গান শুরু হয়ে যায়।’
কেএন/এসএন