© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বর্জ্য অপসারণদায়িত্বে অবহেলায় কিছু কর্মীকে শোকজ করা হয়েছে: ডিএসসিসি প্রশাসক

শেয়ার করুন:
দায়িত্বে অবহেলায় কিছু কর্মীকে শোকজ করা হয়েছে: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩০ পিএম | ২৯ মে, ২০২৬
কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্বে অবহেলার অপরাধে কিছু পরিচ্ছন্নতাকর্মীকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শুক্রবার (২৯ মে) রাজধানীর শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ সরেজমিন পরিদর্শনে এসে এই কথা জানান তিনি।

প্রশাসক বলেন, ‘বৃহস্পতিবার দুপুর থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। রাত ১টা পর্যন্ত অপসারণ করা হয়েছে। রাতে ট্রাক না থাকায় মূল সড়কে রাখা হয়েছিল বর্জ্য। সকালে সেখান থেকে অপসারণ করা হচ্ছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছেন জানিয়ে আবদুস সালাম বলেন, ‘দায়িত্বে অবহেলায় কিছু কর্মীকে শোকজ করা হয়েছে। দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না।’
আরও পড়ুন: বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের চমক!

আজকের মধ্যে অধিকাংশ বর্জ্য অপসারণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আজ হাটের বর্জ্যে গুরুত্ব দিয়েছি।’

তিনি বলেন, ‘ইজারাদারদের হাট শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার কথা ছিল। কিন্তু তারা করেনি। তাদের জরিমানা করা হবে। সেইসঙ্গে পরবর্তীতে তারা আর হাট ইজারা পাবে না।’

এসএন 

মন্তব্য করুন