করোনায় নোয়াখালীতে একদিনে তিনজনের মৃত্যু
০৬:২২ পিএম | ২৬ জুলাই, ২০২০
নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৬১ জন। এছাড়া নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৬৭ জন। নতুন ২২ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই হাজার জন।
রোববার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৭ জনকে মাইজদী শহিদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৭৯ জন।
টাইমস/এইচইউ