ড. ইউনূসের শাসন বাংলার ইতিহাসে সবচেয়ে জঘন্য : গোলাম মাওলা রনি
ছবি: সংগৃহীত
০৮:৩০ পিএম | ২৯ মে, ২০২৬
বাংলায় যত শাসন চলেছে তার মধ্যে সবচেয়ে জঘন্য শাসন ছিল ড. মুহাম্মদ ইউনূসের শাসন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের শাসনের সময় যারা যারা উপদেষ্টা ছিলেন এখন সবাই টার্গেটেড।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ড. ইউনূসের এলাইন সম্পর্কে গোলাম মাওলা রনি বলেন, ‘যারা তার (ড. ইউনূস) সঙ্গে রাজনৈতিকভাবে অ্যালাইন ছিলেন হোক এনসিপি, হোক জামায়াত তারা সবাই ধীরে ধীরে মানুষের ঘৃণার বিষয়বস্তুতে পরিণত হচ্ছে। ইউনূস কেন মার্কিন গোলামি চুক্তি করলেন? ইউনূস কেন এটা করলেন, ওইটা করলেন—এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এগুলো নিয়ে যখন প্রবল জনরোষ বাড়ছে ঠিক সেই সময়টিতে সবাই যার দায়দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। সবাই বলার চেষ্টা করছে, এর সঙ্গে আমরা জড়িত নই, এর সঙ্গে কিচেন ক্যাবিনেট জড়িত।
’
অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার কিচেন ক্যাবিনেট সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘ড. ইউনূসের কিচেন ক্যাবিনেটে সাত-আটজনের নাম ছিল। এখন যাদের সন্দেহ করা হয়েছে সবাই বলছেন যে আমি ঠাকুরঘরে যাইনি, আমি কলা খাইনি। আমি ওর মধ্যে ছিলাম না। এদিকে কিচেন ক্যাবিনেটে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কয়েকজন লোকসম্মুখে আসছেন না। আমি ছিলাম এ কথা কেউ বলছেন না।’
তিনি আরো বলেন, ‘ড. ইউনূসের কিচেন ক্যাবিনেট ও মানুষের জনরোষ থেকে বিএনপি কী শিক্ষা নেয়, তা এখন দেখার পালা।’
টিএ/