© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার ১৬টি স্থানে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
ঢাকার ১৬টি স্থানে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ পিএম | ৩০ মে, ২০২৬
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত ১৬টি স্থানে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে টিএনটি মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দুস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি একে একে শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ, আয়ুর্বেদিক কলেজের উল্টো পাশে, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড বাস স্টপ, ফুজি ট্রেড সেন্টারের সামনে সামনে দুস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। 

তিনি জোড়পুকুর খেলার মাঠ, মির্জা আব্বাসের বাসভবনের সামনে, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে-(যুবদল ঢাকা মহানগর দক্ষিণ, শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদ, ছাত্রদল- ঢাকা মহানগর দক্ষিণ, জাসাস কেন্দ্রীয় কমিটি, জিয়া মঞ্চ) বাংলাবাজারে যুবদল কার্যালয়, ধোলাইখাল লিংক রোড, মিয়া ভাইয়ের বাড়ি, যাত্রাবাড়ী চৌরাস্তা শহীদ ফারুক সড়ক, বিক্রমপুর প্লাজার সামনে জুরাইন রেলগেট, সাত মসজিদ রোড, ধানমন্ডি ৫/এ বাসস্ট্যান্ডে অসহায় ও দুস্থদের মধ্যে খাবার ও কাপড় বিতরণের মধ্য দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচি শেষ করবেন।

কেএন/এসএন

মন্তব্য করুন