© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বজুড়ে সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

শেয়ার করুন:
বিশ্বজুড়ে সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ পিএম | ৩০ মে, ২০২৬
ইরানের সাথে চলমান গভীর সংঘাতের মধ্যেও এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়নি বলে জানিয়েছেন হেগসেথ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শ্যাংরি-লা সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হেগসেথ জোর দিয়ে বলেন যে, যুক্তরাষ্ট্র একই সাথে দুটি কাজ করতে পুরোপুরি সক্ষম। সারা বিশ্বে নিজেদের সামরিক পরিকল্পনাগুলোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করছে। এর আওতায় খুব শিগগিরই সমরাস্ত্রের উৎপাদন দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত বাড়ানো হবে বলে জানান তিনি।

এছাড়া ইরান প্রসঙ্গে হেগসেথ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট 'ধৈর্যশীল'। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি 'চমৎকার চুক্তি' করতে আগ্রহী।

সূত্র: আলজাজিরা

কেএন/এসএন

মন্তব্য করুন