© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এশিয়া-প্যাসিফিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি যুক্তরাষ্ট্র: হেগসেথ

শেয়ার করুন:
এশিয়া-প্যাসিফিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি যুক্তরাষ্ট্র: হেগসেথ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ৩০ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র গভীরভাবে জড়িত থাকলেও এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি।

শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ওয়াশিংটন একই সঙ্গে একাধিক বিষয় সামলাতে সক্ষম।

রয়টার্সের বরাতে হেগসেথ বলেন, আমরা একসঙ্গে দুটি কাজ করতে পারি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষা শিল্প সক্ষমতা দ্রুতগতিতে বাড়াচ্ছে, যাতে খুব শিগগিরই গোলাবারুদের উৎপাদন ২ গুণ, ৩ গুণ, এমনকি ৪ গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা যাবে।

হেগসেথ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “ধৈর্যশীল” এবং তিনি এমন একটি “ভালো চুক্তি” চান, যা নিশ্চিত করবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

এসএন 

মন্তব্য করুন