© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ জিয়ার ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
শহীদ জিয়ার ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ পিএম | ৩০ মে, ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি শহীদ জিয়ার ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘এখন দেশ গড়ার সময়। আমাদের দেশ গড়ার শপথ নিতে হবে।’

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করার শপথ নিন।’

এসময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে টিঅ্যান্ডটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি।

কেএন/এসএন

মন্তব্য করুন