হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
০৪:১৬ পিএম | ৩০ মে, ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে আরও ১০৮৬ শিশু ভর্তি হয়েছে।
আজ (শনিবার, ৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৯৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৮৩টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৫৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩।
টিএ/