© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৬ জনের

শেয়ার করুন:
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৬ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৬ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
সারা দেশে ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৩৯ জনের।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১০ জন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৯০৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, ময়মনসিংহ বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ২১৯ জন, সিলেট বিভাগের ২৪ জন এবং রংপুর বিভাগের ৬৫ জন রোগী রয়েছে।

চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৩৪ হাজার ৫৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। বর্তমানে পাঁচ হাজার ৮৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে।

এসএ/


মন্তব্য করুন