© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে ‘গোপন কক্ষে’র বৈঠক শেষ করলেন ট্রাম্প

শেয়ার করুন:
ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে ‘গোপন কক্ষে’র বৈঠক শেষ করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ পিএম | ৩০ মে, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর শর্ত নিয়ে আলোচনা করতে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩০ মে) ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ‘গোপন কক্ষে’র বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছে ওভাল অফিস।


এর আগে শুক্রবার রাতে বৈঠক শুরুর আগে ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকে তিনি নতুন প্রস্তাবটির বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন। ওই প্রস্তাব অনুযায়ী, এপ্রিলের গোড়ায় দুই দেশের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আরো ৬০ দিনের জন্য বাড়ানো হবে। ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ইরানকে দুটি শর্ত দিয়েছেন।

প্রথমত, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রত্যাহার এবং সেখানে যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতি ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে হস্তান্তর এবং ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির সব পথ বন্ধ করা। 

কোনোটিতেই তেহরান এখনো রাজি হয়নি। মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালি থেকে ইরান তার নিয়ন্ত্রণ সরিয়ে নিলে আমেরিকাও ইরানের জাহাজের ওপর থেকে অবরোধ ধীরে ধীরে প্রত্যাহার করে নেবে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার আমেরিকার পরিবর্তে রাশিয়াকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মতির কথা জানিয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন