© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

শেয়ার করুন:
হবিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ৩০ মে, ২০২৬
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুরাদপুর গ্রামে ঘটে যাওয়া এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের কবির মিয়া ও নুর মিয়ার সমর্থকদের মধ্যে লুডু খেলা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই পূর্ব বিরোধের জের ধরেই শনিবার বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয় মুরব্বিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন