© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার বাতাসে সুখবর, আজ বায়ুদূষণে শীর্ষে কিনসাসা

শেয়ার করুন:
ঢাকার বাতাসে সুখবর, আজ বায়ুদূষণে শীর্ষে কিনসাসা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ এএম | ০১ জুন, ২০২৬
বিশ্বে নানা কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। গত কয়েক মাস ধরেই মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় থেকেছে বেশি।

তবে গত কয়েকদিন ধরে শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে। আজ তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনসাসা। শহরটির বায়ুমানের স্কোর ২৩৮, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

সোমবার (১ জুন) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ১৯তম স্থানে থাকা ঢাকার স্কোর ৮৪।

বায়ুমানের এই স্কোর শহরটির জন্য মোটামুটি ভালো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর কিছুটা বাড়তেও পারে কিংবা কমতেও পারে।
 
গতকাল রবিবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১০৭। আগেরদিন ছিল ৮২ স্কোর।

অপরদিকে আজ তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬৯। তারপরেই অবস্থান করা ভারতের দিল্লির স্কোর ১৫১। দুটি শহরের বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

১৪৪ স্কোর নিয়ে আফ্রিকার জোহানেসবার্গের অবস্থান চতুর্থ। আর ১৩৭ স্কোর নিয়ে ৫ম অবস্থানে রয়েছেন পাকিস্তানের লাহোর।

লাহোরের বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হলেও করাচির বাতাস অনেকটা ভালোই বলা যায়। আর ৮৪ স্কোর নিয়ে ২০তম অবস্থানের দেশটির আরেকটি শহর করাচি।
 
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
 
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

কেএন/এসএন

মন্তব্য করুন