© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনীতির উজ্জ্বল নক্ষত্রকে হারাল দেশ : জাপা মহাসচিব

শেয়ার করুন:
তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনীতির উজ্জ্বল নক্ষত্রকে হারাল দেশ : জাপা মহাসচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ পিএম | ০১ জুন, ২০২৬
প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

এক শোক বার্তায় তিনি বলেন, ‘তোফায়েল আহমেদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রামে তার গুরুত্বপূর্ণ অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ দেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার ও নিষ্ঠার স্বাক্ষর রেখে গেছেন।’

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে তোফায়েল আহমেদের অবদান, রাজনৈতিক প্রজ্ঞা এবং নেতৃত্বগুণ সবার কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি ছিলেন একজন অভিজ্ঞ সংসদ সদস্য, দক্ষ সংগঠক এবং দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।’

জাতীয় পার্টির মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং তার অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।

টিজে/টিকে 

মন্তব্য করুন