জাপার ফরম বিতরণের সময় বাড়লো
০৮:২২ পিএম | ১২ নভেম্বর, ২০১৮
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণের সময় ২দিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী ১৪ ও ১৫ নভেম্বর জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
সোমবার সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন সময়সূচি অনুযায়ী ১৬ নভেম্বর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।
এদিকে দ্বিতীয় দিনের মতো সোমবারও জাতীয় পার্টি আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেছে।