© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করল বাংলাদেশ কোস্ট গার্ড

শেয়ার করুন:
চট্টগ্রামে ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করল বাংলাদেশ কোস্ট গার্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩২ এএম | ০২ জুন, ২০২৬
চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

সোমবার (১ জুন) বিকেলে পতেঙ্গা ৯ নম্বর ঘাট এলাকা থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দ হওয়া জ্বালানি তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (২ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোস্ট গার্ড জানায়, সোমবার বিশেষ অভিযান চালিয়ে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা এসব জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

কোস্ট গার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার (গণমাধ্যম) সুমন আল মুকিত জানান, জব্দ হওয়া জ্বালানি তেল ও বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান রাখবে। 

আরআই/টিকে

মন্তব্য করুন