সাগরে ইলিশ ধরা জালে উঠে আসা ‘জলজ ড্রোন’ থানায় হস্তান্তর
ছবি: সংগৃহীত
০৪:১৬ পিএম | ০২ জুন, ২০২৬
বঙ্গোপসাগরে মাছ শিকারের জালে ধরা পড়ছে একটি নজরদারি জলজ ড্রোন। পরে ড্রোনটি পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৩১ মে রোববার সন্ধ্যায় বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে জেলেদের ইলিশ মাছ শিকারের জালে জড়িয়ে ড্রোনটি আটকে যায়। পরে সোমবার (১ জুন) দুপুরে ড্রোনটি পাথরঘাটা থানায় হস্তান্তর করে জেলেরা।
পুলিশ ও জেলেরা জানান, সন্ধ্যায় বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে মাছ শিকার করছিলেন জেলেরা। পরে জাল টেনে তোলার সময় জালে পেঁচানো অবস্থায় লাল রঙের একটি যান্ত্রিক বস্তু ওঠে আসে। এ সময় বস্তুটির মধ্যে তারের সংযোগসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দেখে মিসাইল অথবা বোমা সাদৃশ্য কোনো কিছু ভেবে আতঙ্কিত হয়ে পড়েন তারা। এরপর সোমবার পাথরঘাটা থানায় ড্রোনটি হস্তান্তর করেন জেলেরা।
মিরাজ হাওলাদার নামের এক জেলে বলেন, ‘জালে পেঁচিয়ে মিসাইলের মতো একটি বস্তু উঠে এসেছে। জালে পেঁচানোর কারণে বস্তুটির কিছু অংশ ভেঙে গেছে। পরে বস্তুটি আমরা পাথরঘাটা থানায় হস্তান্তর করেছি।’
এ বিষয়ে পাথরঘাটা থানায় কর্মরত সাব ইন্সপেক্টর (এসআই) শোহান বলেন, ‘বস্তুটি এখন আমাদের হেফাজতে আছে। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
টিকে/