© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে কিশোর নিহত

শেয়ার করুন:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে কিশোর নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ পিএম | ০২ জুন, ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত মার্টাল শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গ্যা (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২ জুন) দুপুরে এ ৩৯ নং সীমান্ত পিলার থেকে প্রায় ৮০০ মিটার উত্তর-পূর্ব দিকে মিয়ানমার অংশে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মুরিঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, মুরিঙ্গাঝিরি এলাকায় নিহত কিশোরের মা-বাবা পাহাড়ে জুম চাষ করেন। সেই সুবাদে তাদের সঙ্গে ওখানে যায় সে। এক পর্যায়ে মা-বাবা চাষে ব্যস্ত হয়ে পড়লে সতনাইং তঞ্চঙ্গ্যা একটি পরিত্যক্ত মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে পাথরে জোরে আঘাত করলে তৎক্ষনাৎ মর্টার শেলটির বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, নিহত কিশোর সতনাইং তঞ্চঙ্গ্যা নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ি পশ্চিম পাড়া এলাকায় বসবাসরত কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে। তার পরিবার মিয়ানমারের অধিবাসী। পাঁচ-ছয় বছর আগে বাংলাদেশে এসে অবৈধভাবে বসবাস করছে তারা।

এসএ/টিএ

মন্তব্য করুন