© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেট ফুয়েল রপ্তানি বন্ধ রাশিয়ার

শেয়ার করুন:
জেট ফুয়েল রপ্তানি বন্ধ রাশিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ এএম | ০৩ জুন, ২০২৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিছুদিন পর পরই তীব্র আকার ধারণ করে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগার, জ্বালানি ডিপো ও পাইপলাইনের ওপর হামলা জোরদার করেছে।

এ অবস্থায় রাশিয়া গত সোমবার থেকে বিমানের জ্বালানি জেট ফুয়েল রপ্তানি নিষিদ্ধ করেছে। এটি অব্যাহত থাকবে নভেম্বরের শেষ পর্যন্ত।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা বাড়িয়েছে এবং উরাল অঞ্চল পর্যন্ত দূরবর্তী লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে। এসব হামলার ফলে প্রায়ই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এগুলোর প্রকৃত প্রভাব মূল্যায়ন করা কঠিন হয়েছে।

তবে খাতটিতে চাপ ও উত্তেজনার ইঙ্গিত হিসেবে রাশিয়ার সরকার ‘রাশিয়া থেকে জেট জ্বালানি রপ্তানির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা’ ঘোষণা করেছে। সরকার এক বিবৃতিতে বলেছে, ‘এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা।’ এতে আরো স্পষ্ট করা হয়েছে যে আন্ত সরকারি চুক্তির আওতায় পরিচালিত চালানগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়া এর আগেও গাড়ির জ্বালানি রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করেছিল।

টিজে/টিকে 

মন্তব্য করুন