© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা মেডিকেলে একদিনে আরও ৬ জনের মৃত্যু

শেয়ার করুন:
কুমিল্লা মেডিকেলে একদিনে আরও ৬ জনের মৃত্যু
own-reporter-cumilla
০৫:০৬ পিএম | ২৯ জুলাই, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কুমেক হাসপাতালে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৭৫ জন মারা গেছেন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কুমেক হাসপাতালে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৭৫ জন মারা গেছেন।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।

মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদর উপজেলার তালতলা এলাকার মৃত আলী মিয়ার ছেলে মো. জুলফিকার আলী টিটু (৪৬), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোমেনের ছেলে ফুল মিয়া (৬৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ওমর আলীর মেয়ে আতরন্নেছা (৭৭), দেবিদ্বার উপজেলার আবদুল জলিলের মেয়ে শাহানারা বেগম (৫৫), কাদিরপুর এলাকার আবদুল মতিনের ছেলে মো. শাহাজাহান (৫৫) ও কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার জহিরুল ইসলামের মেয়ে তাসলিমা বেগম (৪০)।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন