আকস্মিক সফরে কিয়েভে ন্যাটোপ্রধান
ছবি: সংগৃহীত
০৪:০৭ পিএম | ০৩ জুন, ২০২৬
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বুধবার আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। ইউক্রেনের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার একাধিক বড় হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর তিনি এই সফরে যান। সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
জেলেনস্কি দীর্ঘদিন ধরে ন্যাটো সদস্য দেশগুলোর কাছে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনকে রক্ষায় আরো সহায়তা চেয়ে আসছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠান জানিয়েছে, রুটের এই সফর ইউক্রেনের প্রতি ন্যাটোর সংহতি ও সমর্থনের প্রতীক।
তবে পরে এসংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটি মুছে ফেলা হয়।
এদিকে রুটের কিয়েভ সফরের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের জ্বালানি ও সামরিক স্থাপনায় হামলা চালায়। ওই শহরে তখন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরামে রুশ কর্মকর্তা ও বিদেশি অতিথিরা জড়ো হচ্ছিলেন। এর আগের দিন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভ এবং পূর্বাঞ্চলীয় দনিপ্রো শহরে অন্তত ২৩ জন নিহত হন।
টিকে/