হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
০৪:২১ পিএম | ০৩ জুন, ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৬৫ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ৫৫ জন।
বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫১১ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭৪ হাজার ৫৭২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৫ হাজার ৯৪২ শিশু বাড়ি ফিরেছে।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১।
এসকে/টিকে