© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

শেয়ার করুন:
জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৩ পিএম | ০৩ জুন, ২০২৬
বিদেশে জনশক্তি রপ্তানির কাজে সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সিন্ডিকেটমুক্ত করা আমার চ্যালেঞ্জ।

এটা যদি না করতে পারি, চলে যাব। প্রথম দিন থেকে বলে আসছি, যদি এখানে মন্ত্রী থাকি, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স।’

মন্ত্রী বলেন, ‘দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তবে ওই সফরে শ্রমবাজার-সংক্রান্ত কোনো নতুন সমঝোতা স্মারক সই হবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।’

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রবাসীদের জন্য একটি সমন্বিত কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসী কার্ড চালু হলে আলাদা বিএমইটি কার্ড থাকবে না। একটি কার্ডের মাধ্যমেই প্রবাসীরা প্রয়োজনীয় সব সুবিধা পাবেন।এ লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরো বলেন, রাশিয়ায় থাকা ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভুক্তভোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়।

এসকে/টিকে

মন্তব্য করুন