© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

শেয়ার করুন:
গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ এএম | ০৪ জুন, ২০২৬
গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ‎বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

‎স্থানীয়রা জানান, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় বাড়ির পাশের জমি থেকে মা কল্পনা রাণী ও ছেলে সোহাগ শাক তুলে আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে মা ও ছেলে দুর্ঘটনা স্থলেই গুরুতর অসুস্থ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

‎ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতের আঘাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন