© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার বছর প্রেম, কি-বোর্ডবাদক বয়ফ্রেন্ডকে বিয়ে করলেন কর্ণিয়া

শেয়ার করুন:
চার বছর প্রেম, কি-বোর্ডবাদক বয়ফ্রেন্ডকে বিয়ে করলেন কর্ণিয়া
entertainment-reporter
০১:৩১ পিএম | ৩০ জুলাই, ২০২০

করোনাকালে এবার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। চার বছর প্রেমের পর বয়ফ্রেন্ড এসওএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা

করোনাকালে এবার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। চার বছর প্রেমের পর বয়ফ্রেন্ড এসওএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও কি-বোর্ডবাদক নাবিল সালাউদ্দিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।

এর আগে গত বছরই নিজের বিয়ের কথা ঘোষণা দিয়েছিলেন এ জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সেসময় বলেছিলেন নতুন বছরের মাঝামাঝি সময়ে বিয়ে করবেন তিনি। অবশেষে কথা মত গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় এ শিল্পী।

জানা গেছে, সোমবার (২৭ জুলাই) পারিবারিকভাবে কর্ণিয়ার বিয়ে হয়। করোনা পরিস্থিতির কারণে ১০ থেকে ১৫ জনের উপস্থিতিতে বিয়ে করেন তারা। ২৭ মার্চ বিয়ে এবং রিসেপসন হওয়ার কথা ছিল ১ এপ্রিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়।

এদিকে মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের দুইটি ছবি দিয়ে সুখবরটি জানালেন কর্ণিয়া নিজেই। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ্‌। আল্লাহর অশেষ রহমতে পরিবারের সম্মতিতে শুভ কাজটি করে ফেললাম। আমাদের দুজনের জন্য দোয়া করবেন সবাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই মিলে এক হবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ২০১২ সালে চ্যানেল নাইন-এর ‘পাওয়ার ভয়েস’ গানের প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে পরিচিতি পান কর্ণিয়া। এরপর নিয়মিত গান করছেন তিনি। ইতিমধ্যে তার বেশকিছু গান বাজারে এসেছে এবং জনপ্রিয়তা কুঁড়িয়েছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন