© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লার সামাজিক বনে অসামাজিক কাজ!

শেয়ার করুন:
কুমিল্লার সামাজিক বনে অসামাজিক কাজ!

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০১:১১ পিএম | ০৪ জুন, ২০২৬
কুমিল্লার লালমাই উদ্ভিদ উদ্যান। সামাজিক এই বনবিভাগের ১৭ একরের বনভূমিতে নিয়মিত চলে অসামাজিক কার্যকলাপ। একেরপর এক ভিডিও প্রকাশ হচ্ছে সামাজিক মাধ্যমে। বন কর্মকর্তা বলছেন, তারা আরো সতর্ক থাকবেন। 

বনবিভাগের সূত্র বলছেন, ঢাকার মিরপুর ও চট্টগ্রামের সীতাকুন্ডের পর কুমিল্লার লালমাই পাহাড়ে দেশের তৃতীয় বিরল উদ্ভিদ উদ্যান। যা সদর দক্ষিণের কোটবাড়ি ময়নামতি জাদুঘরের কাছে সালমানপুর নামক স্থানে ২০২০ সালের ৭ নভেম্বর উন্মুক্ত করা হয়। সম্প্রতি যুগলবন্দী যুবক-যুবতিদের অসামাজিক কাজের বিভিন্ন ভিডিও, ছবি ফেসবুক ও ইউটিউবে প্রকাশ হয়। এ নিয়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 



বর্তমানে উদ্যানটিতে বিলুপ্তপ্রায় ও বিরল উদ্ভিদের মধ্যে রাধাচূড়া, নাগেশ্বর, আগার, নাগলিঙ্গম, কাঞ্চন, অশ্বথ, চন্দন, রক্তচন্দন, চালমুগরা, লোহাকাঠ, চাপালিশ, ধূপ, বাবলা, হরিতকি, বহেরা, হিজল, কনক, তমাল, অশোক, সিভিট, উড়ি আম, বন পেয়ারা, অর্জুন, মহুয়া, তেলশুর, পুঁটিজাম, বাঁশপাতা, কুম্ভি, পিতরাজ, পারুল, জারুল, চম্পা, টগর, বেলি, চিকরাশি, হরিয়ান, লটকন, ফেন্স, বোটলব্রাশ, বাসক, রঙ্গন, করমচা, সোনালু, বট ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে সমাহার রয়েছে। এই উদ্ভিদ উদ্যানে রয়েছে ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, বিভিন্ন ফুলের বাগান, বিরল উদ্ভিদ বাগান, বন্যপ্রাণীর জন্য জলাশয়, বিভিন্ন প্রজাতির ঘাস। এখানে দর্শনার্থীদের বসার জন্য নির্মাণ করা হয়েছে বেশ কিছু আরসিসি বেঞ্চ, ব্যাঙের ছাতা সদৃশ্য বিশ্রামাগার। নির্মাণ করা হয়েছে পৃথক শৌচাগারও।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা জি.এম.মোহাম্মদ কবির বলেন, ‘লালমাই উদ্ভিদ উদ্যানটি সিসিটিভি ক্যামোরার আওতাভুক্ত নয়। অসামাজিক কাজের ভিডিও আমাদের নজরেও এসেছে। আমরা আরো সতর্ক থাকবো।’

এমআর/টিএ  

মন্তব্য করুন