দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর; বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পক্ষে উষ্ণ অভ্যর্থনা
ছবি: সংগৃহীত
০২:৫৮ পিএম | ০৪ জুন, ২০২৬
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জনের পর ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা নতুন উচ্চতায় পৌঁছেছে।
টিজে/টিএ