© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৪ পিএম | ০৪ জুন, ২০২৬
দুই  দি‌নের সফ‌রে ঢাকায় এ‌সেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় ছয় বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা এলেন। বৃহস্পতিবার (৪ জুন) রা‌তে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। 

বিমানবন্দ‌রে তু‌র্কি পরররাষ্ট্রমন্ত্রী‌কে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির বিমানবন্দ‌রে উপ‌স্থিত ছি‌লেন।

একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফ‌রে এলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের আগে তি‌নি ইন্দোনে‌শিয়া এবং দ‌ক্ষিণ কো‌রিয়া সফর ক‌রে‌ছেন। সিউল থে‌কে তি‌নি ঢাকায় এলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, শুক্রবার (৫ জুন) সকা‌লে পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কর‌বেন তু‌র্কি পরররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শে‌ষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ প্রেস ব্রিফিং কর‌বেন। এরপর কক্সবাজার রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শ‌নে যা‌বেন হাকান ফিদান। পর‌দিন শ‌নিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তি‌নি।

সংশ্লিষ্ট বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। 

বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ঢাকায় এটি হাকান ফিদানের ফিরতি সফর। উল্লেখ্য, ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু ঢাকা সফর করেছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন