ইরান ‘ভেনেজুয়েলার মতো নয়’: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৯:৩৪ এএম | ০৫ জুন, ২০২৬
ভেনেজুয়েলা ও ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে চালানো মার্কিন অভিযানটি সম্পন্ন হতে যেখানে "মাত্র কয়েক মিনিট” সময় লেগেছিল, ইরানের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করতে হলে কয়েক সপ্তাহ সময় এবং "বিপুল সরঞ্জামের" প্রয়োজন পড়বে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনামলে ঘটে যাওয়া ইরান জিম্মি সংকট মোকাবেলায় তৎকালীন প্রশাসনের ব্যর্থতার কথা উল্লেখ করে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, "আমি জিমি কার্টার হতে চাই না।"
সূত্র: আলজাজিরা
কেএন/টিএ