ইরানে আজ কোনো হামলা হবে না : ট্রাম্প
ছবি: সংগৃহীত
০১:২১ এএম | ২৬ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে আজ (রোববার) কোনো ধরনের হামলা হবে না। গতকাল শনিবার তিনি জানান, আগামীকাল রোববার ইরানে হামলা হতে পারে। বাংলাদেশে রোববার পেরিয়ে সোমবার চলে এলেও; যুক্তরাষ্ট্রে এখনো রোববার চলছে।
এদিন নতুন করে ট্রাম্প হামলার ইঙ্গিত দেওয়ার পর আশঙ্কা তৈরি হয় যে কোনো সময় যুদ্ধ বেধে যাবে। এমন অবস্থায় এক সাংবাদিক তাকে এ নিয়ে জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন, “আপনাকে কী আমি এই কথা বলব?” পরক্ষণেই তিনি বলেন, “উত্তরটি হলো ‘না’। আজ কোনো হামলা হবে ন।”
এদিকে ট্রাম্পের হুমকির পর ইরানও নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিল। দেশটি বলেছে, নতুন করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যের বেসামরিক স্থাপনা থেকে শুরু করে সবকিছুতে হামলা চালানো হবে।
সূত্র: আলজাজিরা
আরআই/টিএ