সেন্টমার্টিনে মিয়ানমারের অজগর, দ্বীপজুড়ে চাঞ্চল্য
ছবি: সংগৃহীত
০৪:৫৪ পিএম | ০৫ জুন, ২০২৬
সেন্টমার্টিনে জালে আটকা পড়া একটি বিশালাকৃতির অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন হোটেল সিনবাদ এলাকার একটি মরিচক্ষেতের সুরক্ষার জন্য স্থাপন করা জালে সাপটিকে আটকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা, এটি একটি বার্মিজ অজগর (Burmese Python) হতে পারে। বিশাল আকৃতির সাপটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
অজগরটি কীভাবে লোকালয়ে চলে এসেছে, তা নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের ধারণা, এটি বার্মিজ অজগর হতে পারে। পরে আতঙ্কিত বাসিন্দারা সাপটিকে নিয়ন্ত্রণে এনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং বিষয়টি প্রশাসন ও বন বিভাগকে জানান।
টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা বশির আহমেদ খান জানান, বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করেছেন। সাপটিকে টেকনাফে নিয়ে গিয়ে বনাঞ্চলে অবমুক্ত করা হবে। তবে এখনও এর প্রজাতি ও দৈর্ঘ্য সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. অনীক চৌধুরী বলেন, স্থানীয়দের বেঁধে রাখা অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের কর্মীরা বিকেলে সাপটিকে নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।
বিশাল আকৃতির অজগরটির উপস্থিতি ঘিরে সেন্টমার্টিনে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
টিকে/