© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সমর্থনে পোস্ট করায় টিভি উপস্থাপিকাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েত

শেয়ার করুন:
ইরানের সমর্থনে পোস্ট করায় টিভি উপস্থাপিকাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ পিএম | ০৬ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা সামরিক অভিযানকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপিকাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জয়নাব দাশতি নামের কুয়েতে জন্মগ্রহণকারী ওই উপস্থাপিকার অনলাইনে প্রকাশিত আধেয়কে (কনটেন্ট) 'ইরানপন্থী' হিসেবে চিহ্নিত করার পর তাঁকে এই সাজা দেওয়া হয়। সম্প্রতি কুয়েতের আপিল আদালতও তাঁর বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডের এই রায় বহাল রেখেছেন।

গত কয়েক মাস ধরে জয়নাবের এই মামলাটি কুয়েতের গণমাধ্যমে অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। দেশটিতে সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধ এবং দমনমূলক ব্যবস্থার মধ্যে এই ঘটনা মানবাধিকার কর্মী ও গণতন্ত্রপন্থীদের গভীর মনোযোগ আকর্ষণ করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডারকে হত্যার মধ্য দিয়ে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অযাচিত আগ্রাসন শুরু করে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ৪০ দিন ধরে ১০০টি ধাপে পাল্টা হামলা চালায়। পুরো অঞ্চলজুড়ে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এসব হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অসংখ্য লঙ্ঘন সত্ত্বেও এখনো টিকে আছে।

সূত্র: প্রেস টিভি

এসকে/টিকে

মন্তব্য করুন