© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের কাছে আর ‌‘২২ শতাংশ’ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে: ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের কাছে আর ‌‘২২ শতাংশ’ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ পিএম | ০৬ জুন, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কাছে এখন আর ‘২১ থেকে ২২ শতাংশ’ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে। ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের এখনো সক্ষমতা আছে। তাদের কিছু ক্ষেপণাস্ত্র আছে, কিছু ড্রোন আছে। আমি বলবো, শতাংশের হিসাবে, হয়তো তাদের ক্ষেপণাস্ত্রের ২১ থেকে ২২ শতাংশ আছে। খবর এএফপির।

ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের এই পরিসংখ্যান মে মাসে ট্রাম্পের দেওয়া ১৮ শতাংশের চেয়ে বেশি। তিনি এর আগে দাবি করেছেন যে, ইরানের যুদ্ধ করার সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।

ইরানের সামরিক বাহিনী শুক্রবার বলেছে, তারা ওমান উপসাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারের দিকে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। তবে এই দাবি মার্কিন সামরিক বাহিনী সঙ্গে সঙ্গেই অস্বীকার করেছে।

এদিকে কুয়েতের আলি-আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট সদরদপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। হরমুজ প্রণালির দুটি দ্বীপে মার্কিন বাহিনীর ড্রোন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, হরমুজ প্রণালিতে অনুমোদনবিহীন ট্যাংকার চলাচল নিয়ে সংঘর্ষের পর ইরানের কাশেম ও সিরিক-এ অবস্থিত যোগাযোগ টাওয়ারে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবেই এই অভিযান চালানো হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন