© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারের অজগরটি টেকনাফ জঙ্গলে অবমুক্ত

শেয়ার করুন:
মিয়ানমারের অজগরটি টেকনাফ জঙ্গলে অবমুক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ০৬ জুন, ২০২৬
সেন্টমার্টিন দ্বীপের মরিচ ক্ষেতে দেওয়া জালে আটকে পড়া মিয়ানমারের অজগরটি অবশেষে টেকনাফ জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। বনবিভাগ জানিয়েছে, অজগরটির দৈর্ঘ্য ১০ ফুট, ওজন ২০ কেজি ও বয়স ৫-৬ বছর হতে পারে।

শনিবার (৬ জুন) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ বনবিভাগের টেকনাফস্থ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ।

তিনি বলেন, শুক্রবার সেন্টমার্টিন দ্বীপের লোকালয়ের মরিচ ক্ষেতের জালে আটকে পড়া একটি অজগর উদ্ধার করা হয়। পরে সেটি সেন্টমার্টিন থেকে স্পীডবোটযোগে সেন্টমার্টিন থেকে টেকনাফে আনা হয়। তারপর সেটি টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, সেন্টমার্টিনে কোন পাহাড় নেই। আর সেন্টমার্টিনের পাশের এলাকা হচ্ছে মিয়ানমার। সেহেতু অজগরটি মিয়ানমার থেকে এসেছে। সাধারণত দেখা যায়- মিয়ানমার থেকে প্রায় সময় নানা ধরণের কাঠের টুকরো থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম সেন্টমার্টিন উপকূলে ভেসে আসে। সেহেতু, অজগরটিও হয় তো কোন কাঠের টুকরোতে পেঁচিয়ে সেন্টমার্টিনে এসেছে।

দক্ষিণ বনবিভাগের টেকনাফস্থ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ আরও বলেন, এই অজগরটি কোনো প্রজাপতির সেটি বলতে পারবো না। এরকম অজগর টেকনাফের পাহাড়গুলোতেও রয়েছে। এর চেয়ে বড় অজগরও টেকনাফের বনাঞ্চলে আছে। সুতরাং, অজগরটি নিরাপদে শুক্রবার সন্ধ্যায় গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ অংশের বাসিন্দা মুসা আলী শুক্রবার সকালে নিজের বাড়ির আঙিনায় মরিচ ক্ষেতের জালের মধ্যে অজগরটিকে আটকা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়। এত বড় অজগর আটকা পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি ব্যাপক কৌতূহল তৈরি হয়।

টিকে/

মন্তব্য করুন