যশোরে বিশেষ অভিযান চালিয়ে আ. লীগের ২ নেতাকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০১:০১ পিএম | ০৮ জুন, ২০২৬
যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।
রোববার (৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) ও ৩নম্বর মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫)।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার হাবাসপোল গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দীন এবং শ্রীফলা গ্রামের মৃত শওকত আলী খানের ছেলে ৩নম্বর মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দীন এবং মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।
এসকে/টিকে