© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

শেয়ার করুন:
টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৩ পিএম | ০৮ জুন, ২০২৬
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের অধীন টঙ্গীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। সোমবার (৮ জুন) টঙ্গী পুলিশ এই তথ্য জানায়।

গ্রেপ্তারদের মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৫ জন ও টঙ্গী পশ্চিম থানায় ১১ জন রয়েছেন।

পুলিশ জানায়, চলমান সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় গত ২৪ ঘণ্টায় মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছেন। তারা চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসী ঘটনায় অভিযুক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার এসআই মোহাম্মদ তুহিন জানান, টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আমার থানার মোট ১১ জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে একজন বড় চাঁদাবাজ ও বাকিরা মাদকে জড়িত।

আসামিদের বিচারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হয়েছে।’

টিজে/এসএন 

মন্তব্য করুন