© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

শেয়ার করুন:
ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ০৮ জুন, ২০২৬
ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এসময় মিছিলকারীরা সরকার ও মানবতাবিরোধী ট্রাইব্যুনাল বিরোধী স্লোগান দেন।

সোমবার (৮ জুন) ভোরে ফজরের নামাজ চলাকালে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি বের করেন তারা।

মিছিলের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান স্লোগান দেন। এতে অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন। পরে মিছিলের একটি ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মিছিলটি ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এর পরে স্থানীয় লোকজন মিছিল শুনে এগিয়ে এলেই ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শেষ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তবে এ ব্যাপারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা সংশ্লিষ্ট কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ফজরের নামাজের সময় শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়ে বলে খবর পেয়েছি। মিছিলের একাধিক ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএন 

মন্তব্য করুন