© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবক হলেন মৌলভীবাজারের রিদি ও নন্দলাল

শেয়ার করুন:
ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবক হলেন মৌলভীবাজারের রিদি ও নন্দলাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০১ পিএম | ০৯ জুন, ২০২৬
আসন্ন ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপে অফিসিয়াল স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের দুই প্রবাসী বাংলাদেশি। তারা হলেন সুমাইয়া আহমদ রিদি ও নন্দলাল দে।

মঙ্গলবার (৯ জুন) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সুযোগ পাওয়া এই দুই ব্যক্তিরই মূল বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের জাঁকজমকপূর্ণ এই আসর। সবকটি খেলা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এরই মধ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে। এই স্বেচ্ছাসেবকেরা স্টেডিয়াম অপারেশন, টিকিট ব্যবস্থাপনা, মিডিয়া সাপোর্ট ও দর্শক সেবাসহ বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন।

 
এরই অংশ হিসেবে প্রবাসী নন্দলাল দে আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি ভেন্যুতে অফিসিয়াল স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। অন্যদিকে, সুমাইয়া আহমদ রিদি দায়িত্ব পালন করবেন কানাডার টরোন্টো ভেন্যুতে।
 
ফিফা সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ভেন্যুতে আগত বিভিন্ন দেশের হাই-প্রোফাইল ব্যক্তি, খেলোয়াড় ও কর্মকর্তাদের সহায়তা ও গাইডলাইন দেয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ করবেন এই স্বেচ্ছাসেবকেরা। সুমাইয়া আহমদ রিদির একাধিক ভাষায় চমৎকার দক্ষতা রয়েছে। মূলত ভাষাগত এই দক্ষতাই তাদের জন্য এমন বৈশ্বিক মঞ্চে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে।
 
বিশ্বকাপের মতো এত বড় আসরে তাদের এমন গৌরবময় কাজ পাওয়াতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে আনন্দের বন্যা বইছে; তারা অত্যন্ত গর্বিত।

টিজে/টিএ 

মন্তব্য করুন