© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৮ মামলার মধ্যে দুইটিতে জামিন পেলেন ডা. দীপু মনি

শেয়ার করুন:
৩৮ মামলার মধ্যে দুইটিতে জামিন পেলেন ডা. দীপু মনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৯ পিএম | ০৯ জুন, ২০২৬
রাজধানীর পল্টন থানার একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। এ ছাড়া আরও সাতটি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

তার আইনজীবী রমজান আলী শিকদার জানান, বর্তমানে ডা. দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।

বাকি মামলাগুলোর মধ্যে দুইটিতে হাইকোর্ট রুলসহ জামিন দিয়েছেন। এ ছাড়া ১৩টি মামলায় জামিনের প্রশ্নে রুল জারি করা হয়েছে।

ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় নির্দেশনা দেওয়ার অভিযোগসহ প্রায় ৩৮টির বেশি মামলা রয়েছে।

এসএন 

মন্তব্য করুন