© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে একই পরিবারের চার জনের লাশ উদ্ধার

শেয়ার করুন:
ভারতে একই পরিবারের চার জনের লাশ উদ্ধার
international-desk
০৩:৫৭ পিএম | ২৩ জানুয়ারি, ২০১৯

ভারতের ভোপালের কাছে একটি শহরের এক বাড়ি থেকে এক নারী ও তার ১২ দিনের কন্যাশিশুসহ একই পরিবারের চার জনের লাশ পাওয়া গেছে। খবর এনডিটিভির।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল থেকে ৪৩ কিলোমিটার দূরে রাইসেন শহরের ওই বাড়িটিতে নিহত ওই নারীর মা ও তার ভাইয়ের লাশও পাওয়া গেছে।

ওই নারীর স্বামী সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও এখন বিপদমুক্ত আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এপি সিং বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, বাড়িটি থেকে নিহত ওই নারী, তার ১২ দিনের কন্যা, ১১ বছর বয়সী শ্যালক ও শ্বাশুড়িকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপদমুক্ত আছেন।

কিন্তু কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন