© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্যমন্ত্রীর কাছে হামের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কানাডিয়ান প্রতিষ্ঠানের

শেয়ার করুন:
স্বাস্থ্যমন্ত্রীর কাছে হামের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কানাডিয়ান প্রতিষ্ঠানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ১০ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবিলায় অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টস।


আজ বুধবার (১০ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম প্রায় চার কোটি টাকা মূল্যমানের এই সকল অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন-এর কাছে হস্তান্তর করেন।
 
স্বাস্থ্যমন্ত্রী দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এই ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডা. জামিলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেড এর নির্বাহী পরিচালক শাহেদ কামাল।

টিজে/টিএ 

মন্তব্য করুন