ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
ছবি: সংগৃহীত
০৬:৪০ পিএম | ১০ জুন, ২০২৬
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
বুধবার (১০ জুন) বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরের বাংলাদেশ আই হসপিটালের পাশের একটি ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
টিজে/টিএ