© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৫ জন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৫ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৩ পিএম | ১১ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় গ্যাসের লিকেজে থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়ির নিচতলার একটি ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বাগানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

দগ্ধরা হলেন হযরত আলী (৮), মিম (১৩), সুলতানা (৩৫), আব্দুল মান্নান (৫০) ও সিয়াম (১৯)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের সুলতানার শরীরের ৯০ শতাংশ, মিমের ৪১ শতাংশ ও হযরত আলীর শরীরের ৮ শতাংশ, মান্নানের শরীরের ৩০ শতাংশ ও সিয়ামের শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক  আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্যাস লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। যার ফলে দুর্ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

কেএন/এসএন

মন্তব্য করুন