© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্নদিদিকে ছেড়ে যাব না

শেয়ার করুন:
দিদিকে ছেড়ে যাব না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৬ পিএম | ১১ জুন, ২০২৬
প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা এবং তারপরেই মমতা বন্দোপাধ্যায়ের প্রতি গভীর আনুগত্য প্রকাশ। তৃণমূল কংগ্রেসের প্রবীণ সংসদ সদস্য তথা তারকা অভিনেতা শত্রুঘ্ন সিনহা বৃহস্পতিবার (১১ জুন) তার দলবদলের বা ‘বিদ্রোহী’ গোষ্ঠীতে যোগ দেওয়ার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। 

তৃণমূলের একটি ‘বিক্ষুব্ধ’ গোষ্ঠী লোকসভার স্পিকারের কাছে একটি চিঠি জমা দিয়েছে এবং সেই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে শত্রুঘ্ন সিনহাও একজন—এমন একটি খবর সম্প্রতি ছড়িয়ে পড়ে। 

এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দীর্ঘতম মেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন সিনহা, যা রাজনৈতিক মহলে জল্পনার আগুন আরও উসকে দেয়।

এক্স-এ দেওয়া সেই পোস্টে আসানসোলের এই সংসদ সদস্য লিখেছিলেন, ‘ইতিবাচক মনোভাব নিয়ে, আমাদের বন্ধু এবং সমাজ ও জাতির পথপ্রদর্শক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদে ১২ বছর পূর্ণ করার জন্য অনেক শুভেচ্ছা, যা সম্ভবত ইতিহাসের দীর্ঘতম মেয়াদ। আপনার দীর্ঘ, সুস্থ ও সমৃদ্ধ জীবন কামনা করি। জয় হিন্দ!’ 

অবাক করার বিষয় হলো, এই পোস্টে তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে ট্যাগ করেছিলেন। 

এই পোস্টের পরই শত্রুঘ্নর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে উঠলে, অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া শত্রুঘ্ন সিনহা নিজেই বিষয়টি স্পষ্ট করেন। তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি কখনোই মমতা বন্দোপাধ্যায়কে ছেড়ে যাবেন না।

সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবিরে যোগ দেওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলা হচ্ছে। কেউ কেউ বলছেন আমি বিক্ষুব্ধ গোষ্ঠীর অংশ। এসবের কোনোটিই সত্যি নয়। মমতা বন্দোপাধ্যায় আমার খারাপ সময়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। তার কঠিন সময়ে আমিও তার পাশে থাকব।’ 

তিনি আরও যোগ করেন যে, তৃণমূল নেত্রীর জোরাজুরিতেই তিনি আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাই তিনি কখনোই ‘দিদিকে ছেড়ে যাবেন না’। 

সূত্র: এনডিটিভি 

এসএ/এসএন

মন্তব্য করুন