© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেন্টাগনে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় কয়েকটি ফ্লোর লকডাউন

শেয়ার করুন:
পেন্টাগনে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় কয়েকটি ফ্লোর লকডাউন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪১ এএম | ১২ জুন, ২০২৬
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়েছে। এর জেরে স্থাপনাটির বেশ কয়েকটি ফ্লোর লকডাউন করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে কর্মরতদের।

বৃহস্পতিবার (১১ জুন) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ভবনটির অভ্যন্তরীণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় বাতাসে ত্রুটি শনাক্ত হলে সঙ্গে সঙ্গে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আক্রান্ত এলাকায় থাকা কর্মীদের নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। এদিকে বিষাক্ত পদার্থ শনাক্ত করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে উদ্ধারকারী দলের এক বার্তায় উল্লেখ করা হয়েছে। ভবনের ভেতরে আটকে পড়া কর্মকর্তাদের সার্বিক সহায়তা প্রদান করছে দলটি।


আরআই/টিএ



মন্তব্য করুন