বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে: মঈন খান
ছবি: সংগৃহীত
০২:২৪ পিএম | ১২ জুন, ২০২৬
বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশকে আবারও একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
জাতির ক্রান্তিকালে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তার উত্তরাধিকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলে বিশ্বের বুকে বাংলাদেশকে আবারও সম্মানসূচক অবস্থানে নিতে চাই।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরে একটি ভঙ্গুর রাষ্ট্রকে বিশ্বের বুকে সম্মানের জায়গায় তুলে ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান খাল কেটে কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছিলেন। বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের কাজও শুরু করেছিলেন তিনি।
‘আমরা এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে জিয়াউর রহমানের স্মরণ করব যার মাধ্যমে তার আদর্শকে গ্রহণ করা যায়, যোগ করেন মঈন খান।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাজেট দিয়েছিলেন তা ঢাকা শহরের উঁচু তলার মানুষ জন্য নয়। তিনি খেটে খাওয়া মানুষের জন্য বাজেট দিয়েছিলেন।
কেএন/এসএন